Saturday, March 5, 2016

বৃষ্টি রাজকন্যা

বৃষ্টি নামের রাজকন্যা
আকাশে তার ঘর।
দুঃখ পেলে চোখ দিয়ে তার
জল ঝরে ঝরঝর।
আষাঢ় এবং শ্রাবন এলে
দুঃখ তখন বাড়ে।
চোখের জলে অঝর ধারায়
বৃষ্টি তখন পড়ে।

জানি, তবুও................!!!

জানি, তবুও................!!!
জানি,
তুমি কবিতা লিখতে পারনা ।
তবুও,
আমার প্রিয় কবি যে শুধু তুমি। 
তোমার কথাই তো আমার প্রিয় কবিতা। 
জানি, 
তুমি গাইতে পারনা। 
তুমি বেসুরো গলায় গান গাও। 
তবুও, 
তুমিই আমার প্রিয় গানের শিল্পী। 
তোমার বেসুরো গান আমার কাছে, 
পৃথিবীর সেরা সুমধুর সুর 
জানি, 
তুমি বাস্তব ! অভিনয় তুমি বোঝনা। 
তবুও, 
তোমার আমার জীবন নামের রঙ্গমঞ্চে, 
তুমি আমার সেরা নায়ক। 
তুমিই যে আমার হিরো !!!
জানি, 
তোমার রাজ্য নেই। 
রাজপ্রসাদ ও নেই, নেই কোনও প্রজা। 
তবুও, 
আমার ছোট্ট মনের রাজ্যে, 
তুমিই যে রাজা ।


heart emoticon
heart emoticon

Feelings of my love

আমি পূর্বজন্মে বিশ্বাস করি না। যদি পূর্বজন্ম বলে কিছু থাকতো, তবে পূর্বজন্মে হয়তও অনেক পুণ্য করেছিলাম। কারণ এই জীবনের এতোটুকু সময়ের পুণ্য দিয়ে তোমাকে পাওয়া সম্ভব নয়। আমি আমার এই জন্ম এবং পূর্বজন্মের সবটুকু পুণ্যের বিনিময়ে তোমাকে পেয়েছি। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাস। আমি আমার সমস্ত স্বত্বা দিয়ে আমৃত্যু তোমাকে ভালবেসে যাবো।।

সারাজীবন..................।

Tuesday, March 1, 2016

প্রাণ আমার



সত্যি বলছি তোমায় ছেড়ে একটুও নেই ভালো।

এই তুমি কি সেই তুমি যে, জ্বেলেছিলে আলো

তোমার জন্য আজ আমার জীবন আধার কালো।

বলনা তুমি কেমন করে, থাকবো তোমায় ছেড়ে?

প্রান ছাড়া কি যায়রে বাঁচা, তুমি আমার প্রান
তাইতো আজ তোমায় নিয়ে লিখেছি এই গান।
কে আছে তোরে আমার চেয়ে বাসবে বেশি ভালো।
তুই যে আমার জোস্নার আলো
আঁধার রাতের চাঁদ ।।
তোরে ছাড়া কি করে কাটবে আমার রাত।
তুই যে আমার ভোরের সূর্য,
তপ্ত রোদে মেঘ।
বলনা তুই কেমন করে ভুলবি এই আমারে?
জীবন আমার তোমায় ছাড়া অমাবস্যার কালো।

help us Allah

যুগে যুগে কত হয়েছে শহীদ

কত শত প্রান দিয়েছে কোরবান

রাখিতে তোমারি মান পৃথিবীতে চির অম্লান।

শুধু যে তোমারে বাসিছে ভালো

তুমি যে প্রভু , রহিম ও রহমান।
চাইনা প্রভু তোমার তরে,
পৃথিবীর ধন- মান- সম্মান।
চাই গো শুধু তোমারে বাসিতে ভালো,
করিতে যেন পারি ওগো প্রভু
নশ্বর এ দেহ তোমার তরে কোরবান।
পৃথিবীর সব দৌলত প্রভু
যেন তুচ্ছ করে লুটায়ে সবই
এ দেহ-প্রান, মান- সম্মান
তোমারি তরে সঁপি।
বাসিতে ভালো চাই গো তোমায়,
দিওনা প্রভু ফিরায়ে আমায়।
তুমি ছাড়া প্রভু কে আছে ধরায়,
দেবে রহমত অঝর ধারায়।
শান্তি মোদের দাও গো প্রভু
ক্ষমা কর এ পাপিষ্ঠা দাসীরে।
তোমার তরে মোর সকল জিকর, সমস্ত এবাদাত,
নাও গো কবুল করে।।

খুঁজি তোমায়

ছন্নছাড়া মেঘেদের ভিড়ে খুঁজে বেড়াই তোমায়।
ঝিরিঝিরি হালকা হাওয়ায় হারিয়ে যাই।
নীলাকাশে উদাস কোণে, কোথায় তুমি লুকিয়ে।
চঞ্চল আমার দৃষ্টি উদাস মন হারিয়ে যায়,
কোন সীমানায়।
হারিয়ে তোমায় খুঁজে পেতে 
নিজেই আজ হারিয়ে অজানায়। 
অপলক আমি, নিষ্প্রাণ আমি তোমারই প্রতীক্ষায়। 
জানিনা, আসবে কবে ভালোবেসে আমায়। 
কবিতা লিখলাম, নাকি গান লিখলাম, নিজেই বুঝতে পারছি না
unsure emoticon

কুৎসিত কামনা

ইচ্ছা করে পুরো পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে 
ছারখার করে দেই।
হত্যা করি সব খারাপ পুরুষ।
অন্ধ করে দেই, হাত কেটে দেই
সেই সব অসভ্য পুরুষের।
পুড়িয়ে দেই সকল কুৎসিত কামনা 
ধ্বংস করে দিতে ইচ্ছা হয় সব। 
সব মুখোশের আড়ালে কুৎসিত কামনা 
কেন এমন হল পৃথিবীটা ? 
মেয়েরা কী কোথাও নিরাপদ নয় ? 
বিধাতা কেন পুরুষদের এমন করে সৃষ্টি করল পুরুষদের ? 
কেন মেয়েদের পুড়তে হয়, 
প্রতি মুহূর্তে কুৎসিত কামনার অনলে ? 
কেন ? কেন ? কেন ? 


মনে অনেক কষ্ট এবং খূব রাগ নিয়ে কবিতাটি লিখেছিলাম। প্রতি মুহূর্তে প্রচণ্ড ঘৃণায় শিউরে উঠি। আমি জানি অনেকে আমার সাথে মতবিরোধ করবে, অনেকে অনেক কথা বলবে। কিন্তু, আমার কবিটা শুধু আমার মনের ভাব প্রকাশ করার মাধ্যম... আর আমি যা সত্যি, যা ভাবি, তাই লিখি.........।।