Saturday, July 9, 2016
নামহীন শিরোনাম
ভালবাসাহীন শত জনম বেঁচে থাকার চেয়ে , ভালোবেসে একদিন বেঁচে থাকা অনেক ভালো। আমাকে যদি তোমায় ছেড়ে, শত বছর বাঁচতে দেয় , আমি চাইনা সেই শত জনমের জীবন। তোমার সাথে একদিন বাঁচার সুযোগ দিয়ে আমাকে যদি মেরে ফেলা হয় , আমি সেই একদিনই তোমার সাথে তোমায় ভালোবেসে বাঁচতে চাই।
Thursday, June 23, 2016
যখন ( তোমাকে বলতে ইচ্ছে হল খুব)
যখন
মেঘের চাদর টেনে আবছা জোছনায়
টিপ টিপ বৃষ্টি,
যেন আমি পাশে তোমার একসাথে ভিজছি।
যখন
সূর্য দিনের মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
যেন আমি পাশে তোমার
তোমায় দেখছি।
যখন আমি থাকবনা
মনে রেখ আমার এই গান।
যখন ছায়া ঘেরা সবুজের বন
হাত ছানিতে ডাকবে নীলে,
যেন আমি পাশে তোমার হাত ধরে হাঁটছি।
যখন
বাতাসের ঘ্রাণ চমকে থাকে
এক দমকা খুশিতে
যেন আমি পাশে তোমার চোখ জলে ভাসছি।।
(lyrics warfaze)
Sunday, June 19, 2016
খুব বলতে ইচ্ছে করছে
এখন গভীর রাত। একা বসে ভাবছি শুধু তোমায়। জানো, সারাদিন আমার কল্পনায় তোমার বসবাস। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে ইচ্ছে করে তোমায় জড়িয়ে আবারো বলি , খুব ভালবাসি !!! কে আছে তোমার মত এমন ? কে আমায় বুঝবে তোমার মত ? কে আছে তোমার, আমার মতো তোমায় ভালবাসবে ? কেন জানি অশ্রু বাঁধ মানছে না, লাইব্রেরী থেকে নিয়ে আসা বইটা ভিজে যাচ্ছে। এখনই খুব বলতে ইচ্ছে করছে, "ভালবাসি তোমায়" ।
Wednesday, June 8, 2016
তোমায় ভালবেসে
একটা লাইন লিখতে চাই ,
তোমায় ভালবেসে।।
একটা গান গাইতে চাই,
তোমায় ভালবাসি বলে।
কিন্তু, তোমায় এতো ভালবাসি যে,
ভাষা খুঁজে পাচ্ছি না।
আবেগ , প্রেম, ভাষার উর্ধে।
প্রকাশ করার ভাষা আমার জানা নেই।
আমার উত্তাল প্রেমের অসীম দুয়ারে,
পৃথিবীর সব ভাষা থমকে গেছে।
তবুও বলি, খুব বেশী ভালবাসি ,
যতটা ভালোবাসা সম্ভব।।
Friday, June 3, 2016
তুই কি জানিস ?
তুই কি জানিস ?
জীবনের সব কিছু ভেঙ্গেচুরে চুরমার।
হাজারো ভাঙ্গা স্বপ্ন, আর দীর্ঘশ্বাসের মাঝে
তুই আমার এক টুকরো শেষ স্বপ্ন।
তুই কি জানিস ?
গ্রীষ্মের তপ্ত রোদের ক্লান্ত পথে,
তুই আমার মাথার উপর এক টুকরো মেঘ।
তুই কি জানিস ?
অথই বন্যার প্লাবনে ভেসে যাচ্ছিলাম আমি,
তুই আমার তীরের জাহাজ।
তুই কি জানিস ?
ঝড় ঝঞ্ঝাট আর ঘূর্ণিঝড়ে ঘুরছি আমি,
তবুও তুই আমার শেষ আশ্রয়।
তুই কি জানিস ?
তুই আমার বেলা শেষে রক্তিম সূর্যের লাল স্নিগ্ধ আলো।
তুই কি জানিস ?
তুই আমার নিকষ আঁধার রাতের
মেঘের ফাঁকে এক টুকরো চাঁদ।
তুই আমার সব!
তুই আমার শেষ সম্বল, শেষ অবলম্বন, শেষ মুহূর্ত।
ভালবেসে যাবো শুধু তোকে আমৃত্যু !!!
Tuesday, May 24, 2016
হাজার কোটি বার মরতে চাই তোমায় ভালবেসে
শুনেছি সমুদ্র অনেক সুন্দর। কিন্তু, পূর্ণিমা রাতের সমুদ্র আরও অনেক অনেক বেশী সুন্দর, অনেক বেশী মোহময়। পূর্ণিমা রাতের সমুদ্র এতো সুন্দর যে, কিছু কিছু সুন্দরপাগল মানুষ পূর্ণিমা রাতে সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। ঠিক তেমনি আমিও তোমায় ভীষণ ভালবাসি। যখন তুমি আমাকে ভালোবাসো, আমারও ইচ্ছে করে, তোমার প্রেম সাগরে ডুবে আত্মহত্যা করতে। আমি হাজার কোটি বার মরতে চাই তোমায় ভালবেসে, বার বার জন্ম নিতে চাই তোমায় ভালবাসবো বলে।
Friday, May 13, 2016
জীবন সঁপেছি তোরই নামে
এলোমেলো ইচ্ছে যত
ভালবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে।( সংগৃহীত)
Subscribe to:
Posts (Atom)