Monday, October 31, 2016

আমার চাই

আমার একটা শক্ত হাত চাই,
যে হাত আমাকে শক্ত করে আঁকড়ে রাখবে সারাজীবন।
শত ঝড় ঝঞ্ঝাট, বাঁধা বিপত্তিতে, 
কখনো সে হাত ছাড়বে না আমার হাত।
আমার একটা ভালোবাসা ভরা বুক চাই,
যে বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমাব আমি,
সে বুক পরম মমতায় আগলে রাখবে আমাকে।
আমার দুটো মমতায় ভরা চোখ চাই,
যে চোখ দেখবে শুধু আমাকেই।

Sunday, October 30, 2016

তোমারে......।

আমি তোমারে দেখেছি বলে
দেখিনি তো চাঁদ
তোমাকে ছুঁয়েছি বলে
স্পর্শ করিনি তো পৃথিবীর অন্য কোন হাত।
আমি তোমারে পূঁজিব বলে
সেজেছি পূঁজারী
তোমারে আঁকিব বলে
এহৃদয় করিলাম সৃজন
তোমার প্রেমে হলেম চিত্রকর
রঙে রঙে আঁকিলাম তোমার ঐশ্বরী।
আমি শত রূপে অন্তরে তোমারে দিয়েছি স্থান
তুমিই প্রেম, বিরহ তুমি, তুমি অভিমান।
তুমি আমার অষ্ট প্রহর
মন খারাপের সান্ত্বনা
তুমি আমার চাঁদের আলো
ভালোবাসার যন্ত্রনা।

Tuesday, October 11, 2016

দুঃস্বপ্ন

শুরু করেছিলাম স্বপ্ন দেখতে। হয়তো আবার ভুলে যাবো সে স্বপ্ন। আমার পৃথিবীর চারিদিক দুঃস্বপ্নে ঘেরা। আবার ডুবে যাবো দুঃস্বপ্নের নগরীতে। যেখানে ডুকরে ডুকরে কাঁদে স্বপ্ন। অশ্রুর বন্যায় ভেসে যায় সপ্ননের পৃথিবী। সব শেষ !!! ভেসে যাবে সব স্বপ্ন । সবাই ভালোই থাকবে, শুধু আঁধার ঘেরা আমার পৃথিবী।

Friday, September 23, 2016

অন্য কারো প্রেমপত্র / তুমি যদি ১ টা লাইন ও আমাকে নিয়ে লিখতে, আমি তোমার কোথায় আছি ? খুব জানতে ইচ্ছে করে :(

প্রিয়তমা যাদুমনি,
কেমন আছ? অনেক দিন পর আবার লিখতে ইচ্ছে করলো। আসলে একা একা না লিখলে মনের প্রেক্ষাপট তুলে ধরা খানিকটা হলেও প্রতিকূল। অনেক রাতে তোমাকে মিস করার মুহূর্তগুলো অসম্ভব সুন্দর। ঠিক যেন নির্মেঘ আকাশে ঝলমল করতে থাকা একরাশ তারার গোল্লাছুট খেলা। আর চিকন চাঁদের মুচকি হাসি। তুমি কেমন যেন আমার প্রতিটি অনুভুতি আচ্ছন্ন করে ফেলেছো। আমার ধমনী শিরায় প্রবাহমান প্রতিটি রক্তবিন্দু তোমাকে খুব আপন করে চিনে গেছে। আমার ছয়টি ইন্দ্রিয়ের যে কোনো এক বা ততাধিক অনুভুতি তোমাকে কোনো না কোনাভাবে মনে রেখে চলেছে। সর্বদা তোমাকে সাজিয়ে চলেছে। কখন কিভাবে তোমাকে কেমন লাগবে। সেদিন যখন তুমি নজরুলের জন্মদিন পালনের কথা বলেছিলে, আমার নিজের অজান্তেই তোমার একটা ছবি আমার মানসপটে ভেসে ওঠে সেখানে তোমার সাজটা ছিলো অদ্ভুত রকমের সুন্দর। কালো একটা শাড়ী পরেছো সাথে সাদা ব্লাউজ আর কপালে একটা বড় কালো টিপ। তোমাকে আমি ঠিক সেই সাজটার কথা বলতেই ঠিক ঘন্টা খানেকের মাঝেই আমাকে অবাক করে দিয়ে সেই সাজে সজ্জিত হয়ে আমাকে কয়েকটা ছবি তুলে পাঠালে। আমি কিভাবে যে অভিভূত হয়েছি তা লিখনী দ্বারা অপ্রকাশ্য। সত্যি ই বলি আমি। যেমন পাগল আমি ঠিক যেন তারই স্বরূপ পাগলী তুমি। তোমার এই পাগলামী ই আমার সারা জীবনের সঞ্চয় করে রাখতে চাই। যখন আমাদের আর পাগলামী করার অবকাশ অথবা সুযোগ থাকবেনা কিন্তু অফুরন্ত না কেটে যাওয়া সময় থাকবে তখন এ গুলা একটু একটু করে খুলে যৌবনের প্রেম টাকে আরেকবার উপভোগ করে নিব, যাকে এক কথায় বলে বুড়ো বয়সে ভীমরতি আর কি? হা হা হা! অনেক কথাই লিখে ফেললাম। একটু বেশিই আবেগপ্রবন হয়ে পরেছিলাম মনে হয়। পাগল মন বলে কথা।।।।।।
আজ এ পর্যন্তই রইল। রাত্রিকালীন শুভেচ্ছা নিও। আর ভালোবাসা নিতে বলবো না। কারন সেটা আমার কাছে আর অবশিষ্ট তেমন নেই। যা ছিলো তোমাকে দিয়ে দিয়েছি। ওখান থেকে একটু একটু করে খরচ করে নিও।
ইতি
তোমার ...........................

Tuesday, September 6, 2016

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

One of my most fevourite song !!!
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন (lyrics by Nochiketa)

Friday, August 26, 2016

আমি যে নিঃস্ব হয়ে যাবো

জান রে, জান আমার !!!
আমি জানি না কিভাবে তোমাকে বোঝাবো, তুমি আমার কে । জানিনা, তুমি আমায় কতটা চাও। কেন জানি আমাদের সম্পর্কটা কেউ সহজভাবে নেয় না। সবাই আমাকে খালি উল্টা পাল্টা বুঝায়। সবাই আমাকে খালি বলে, তুমি নাকি আমাকে কোনও দিনও বিয়ে করবে না। খালি time pass করছ । আমি কারো কথায় কান দেই না। আমি তোমাকে বিশ্বাস করি, ভীষণ বিশ্বাস করি। কিন্তু মানুষ যখন উল্টা পাল্টা বলে, খুব কষ্ট হয় আমার। তোমাকে হারানোর কথা এক মুহূর্তের জন্য ও ভাবতে পারি না। মনে হয় কষ্টে আমার বুকটা ফেটে যাবে। আজও ১ জন আমাকে বলেছে। একটু আগে ছাদে গিয়ে অনেকক্ষণ কেঁদেছি। তারপর তোমাকে call দিলাম। সারাদিন কথা হয়নি তোমার সাথে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কাল তোমার Important ১ টা exam. তাই অযথা কান্নাকাটি করে, তোমার মন খারাপ করতে চাইনি। কিন্তু মন যে মানে না। তাই এখানে লিখলাম। জানি, লেবু বেশী চিপলে তিতা হয়ে যায়। এক কথা তোমাকে রোজ বলতে, আমার ও খারাপ লাগে। যখন অন্য মানুষ তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, তখন আর যে পারিনা। তাই বার বার তোমাকে এসব বলি। তোমাকে এতো হারানোর ভয়ে থাকি !!! হয়তো তুমি যখন লেখাটা পড়বে, খুবই সাধারন কথা মনে হবে তোমার কাছে। কিন্তু জানো, আমি এখন অঝোরে কাঁদছি। তুমি যে আমার শেষ অবলম্বন।তোমাকে হারালে, আমি যে নিঃস্ব হয়ে যাবো।

Tuesday, August 23, 2016

শুধু তোকে !!!

শুধু তুই, শুধুই তোকে ঘিরে বাঁচতে চাই। 

ভালবাসি, ভালবাসবো শুধুই তোকে।
উজার করে দেব আমার পুরো পৃথিবী শুধুই তোকে,
আমার পৃথিবীর আকাশ, বাতাস, গাছ, ফুল- পাখি,
সবকিছুতে মিশে আছিস শুধুই তুই।
আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে,
অক্সিজেনের মতো মিশে আছিস শুধুই তুই।
নিকষ কালো আঁধারে,
তুই আমার এক টুকরো চাঁদ।
আমার আকাশের তারায় তারায় লিখেছি যে,
শুধুই তোর নাম।
তোর ভালোবাসায় সিক্ত হয়ে,
মরতে চাই তোর বুকে মাথা রেখে,
শুধুই তোকে ভালোবেসে।।