Friday, November 25, 2016

তুমি কি জানো ?

তুমি কি জানো ?
তোমার কথায় সৌন্দর্য নেই,
তবুও আমি অধীর আগ্রহে তোমার কথা শুনি।
তুমি কি জানো ?
তোমার কোনও রোমান্টিকতা জানা নেই,
তবুও, আমার রোমান্স শুধু যে তোমায় নিয়েই।
তুমি কি জানো ?
তোমার গল্পে প্রাণ নেই,
তবুও প্রতীক্ষিত শ্রোতা হয়ে তোমার গল্প শুনি।
তুমি কি জানো ?
তোমার গানে সুর নেই,
তবুও আমি মুগ্ধ হয়ে তোমার গান শুনি।
তুমি কি জানো ?
তোমার চোখে গভীরতা নেই,
তবুও আমি সেখানে ডুবে যেতে চাই।
তুমি কি জানো ?
কি করে ভালবাসতে হয়,
জানো না ।
তবুও আমি তোমার ভালোবাসার প্রতিক্ষায় প্রহর গুনি।
তুমি কি জানো ?
কেন আমি এতোসব করি ?
কারণ, আমি শুধু তোমায় ভালবাসি !!!

ভালোবাসার স্টক

সুখের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো এক ভিখারিনী আমি!!!

খুঁজে বেড়াই একটু সুখ, 

একটু ভালোবাসা। 

কেউ কি আছো, দেবে আমায় ?

জানিনা ! সব্বাই তো দিতে চায়।

কিন্তু, ক'দিনেই কেমন যেন সব ফুরিয়ে যায়।

তোমাদের স্টকে ভালোবাসা এতো কম কেন ?

নাকি, শুরুতেই সব উজার করে দিয়ে দাও ?

তারপর, ক'দিনেই ফুরিয়ে যায় সব ভালোবাসা।

ভালোবাসার কি বাড়া কমা আছে নাকি ?

আছে নাকি কোন স্টক ?

যেখানে, সঞ্চিত থাকে সুপ্ত ভালোবাসা ।

তারপর, কাউকে পেলে সব উজার করে দিতে চাও।

পরক্ষনেই শেষ হয়ে যায় তোমাদের স্টক।

আর, ভালোবাসা পেয়ে পেয়ে যে হয়েছে পিয়াসী ,

সে তখন ভালোবাসার তৃষ্ণায় ছটফট করে।

বুকের ছাতি ফেটে মরে যাওয়ার উপক্রম হয়,

তখন তোমাদের ভালোবাসায় ভাঁটা পড়ে।

ভালোবাসার মানুষের প্রতি নির্মমতা করতেও বাধেনা তোমাদের।

এই কি তোমাদের সেই ভালোবাসা ?

যা শুধুই স্টকে জমা থাকে ???

Monday, October 31, 2016

আমার চাই

আমার একটা শক্ত হাত চাই,
যে হাত আমাকে শক্ত করে আঁকড়ে রাখবে সারাজীবন।
শত ঝড় ঝঞ্ঝাট, বাঁধা বিপত্তিতে, 
কখনো সে হাত ছাড়বে না আমার হাত।
আমার একটা ভালোবাসা ভরা বুক চাই,
যে বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমাব আমি,
সে বুক পরম মমতায় আগলে রাখবে আমাকে।
আমার দুটো মমতায় ভরা চোখ চাই,
যে চোখ দেখবে শুধু আমাকেই।

Sunday, October 30, 2016

তোমারে......।

আমি তোমারে দেখেছি বলে
দেখিনি তো চাঁদ
তোমাকে ছুঁয়েছি বলে
স্পর্শ করিনি তো পৃথিবীর অন্য কোন হাত।
আমি তোমারে পূঁজিব বলে
সেজেছি পূঁজারী
তোমারে আঁকিব বলে
এহৃদয় করিলাম সৃজন
তোমার প্রেমে হলেম চিত্রকর
রঙে রঙে আঁকিলাম তোমার ঐশ্বরী।
আমি শত রূপে অন্তরে তোমারে দিয়েছি স্থান
তুমিই প্রেম, বিরহ তুমি, তুমি অভিমান।
তুমি আমার অষ্ট প্রহর
মন খারাপের সান্ত্বনা
তুমি আমার চাঁদের আলো
ভালোবাসার যন্ত্রনা।

Tuesday, October 11, 2016

দুঃস্বপ্ন

শুরু করেছিলাম স্বপ্ন দেখতে। হয়তো আবার ভুলে যাবো সে স্বপ্ন। আমার পৃথিবীর চারিদিক দুঃস্বপ্নে ঘেরা। আবার ডুবে যাবো দুঃস্বপ্নের নগরীতে। যেখানে ডুকরে ডুকরে কাঁদে স্বপ্ন। অশ্রুর বন্যায় ভেসে যায় সপ্ননের পৃথিবী। সব শেষ !!! ভেসে যাবে সব স্বপ্ন । সবাই ভালোই থাকবে, শুধু আঁধার ঘেরা আমার পৃথিবী।

Friday, September 23, 2016

অন্য কারো প্রেমপত্র / তুমি যদি ১ টা লাইন ও আমাকে নিয়ে লিখতে, আমি তোমার কোথায় আছি ? খুব জানতে ইচ্ছে করে :(

প্রিয়তমা যাদুমনি,
কেমন আছ? অনেক দিন পর আবার লিখতে ইচ্ছে করলো। আসলে একা একা না লিখলে মনের প্রেক্ষাপট তুলে ধরা খানিকটা হলেও প্রতিকূল। অনেক রাতে তোমাকে মিস করার মুহূর্তগুলো অসম্ভব সুন্দর। ঠিক যেন নির্মেঘ আকাশে ঝলমল করতে থাকা একরাশ তারার গোল্লাছুট খেলা। আর চিকন চাঁদের মুচকি হাসি। তুমি কেমন যেন আমার প্রতিটি অনুভুতি আচ্ছন্ন করে ফেলেছো। আমার ধমনী শিরায় প্রবাহমান প্রতিটি রক্তবিন্দু তোমাকে খুব আপন করে চিনে গেছে। আমার ছয়টি ইন্দ্রিয়ের যে কোনো এক বা ততাধিক অনুভুতি তোমাকে কোনো না কোনাভাবে মনে রেখে চলেছে। সর্বদা তোমাকে সাজিয়ে চলেছে। কখন কিভাবে তোমাকে কেমন লাগবে। সেদিন যখন তুমি নজরুলের জন্মদিন পালনের কথা বলেছিলে, আমার নিজের অজান্তেই তোমার একটা ছবি আমার মানসপটে ভেসে ওঠে সেখানে তোমার সাজটা ছিলো অদ্ভুত রকমের সুন্দর। কালো একটা শাড়ী পরেছো সাথে সাদা ব্লাউজ আর কপালে একটা বড় কালো টিপ। তোমাকে আমি ঠিক সেই সাজটার কথা বলতেই ঠিক ঘন্টা খানেকের মাঝেই আমাকে অবাক করে দিয়ে সেই সাজে সজ্জিত হয়ে আমাকে কয়েকটা ছবি তুলে পাঠালে। আমি কিভাবে যে অভিভূত হয়েছি তা লিখনী দ্বারা অপ্রকাশ্য। সত্যি ই বলি আমি। যেমন পাগল আমি ঠিক যেন তারই স্বরূপ পাগলী তুমি। তোমার এই পাগলামী ই আমার সারা জীবনের সঞ্চয় করে রাখতে চাই। যখন আমাদের আর পাগলামী করার অবকাশ অথবা সুযোগ থাকবেনা কিন্তু অফুরন্ত না কেটে যাওয়া সময় থাকবে তখন এ গুলা একটু একটু করে খুলে যৌবনের প্রেম টাকে আরেকবার উপভোগ করে নিব, যাকে এক কথায় বলে বুড়ো বয়সে ভীমরতি আর কি? হা হা হা! অনেক কথাই লিখে ফেললাম। একটু বেশিই আবেগপ্রবন হয়ে পরেছিলাম মনে হয়। পাগল মন বলে কথা।।।।।।
আজ এ পর্যন্তই রইল। রাত্রিকালীন শুভেচ্ছা নিও। আর ভালোবাসা নিতে বলবো না। কারন সেটা আমার কাছে আর অবশিষ্ট তেমন নেই। যা ছিলো তোমাকে দিয়ে দিয়েছি। ওখান থেকে একটু একটু করে খরচ করে নিও।
ইতি
তোমার ...........................

Tuesday, September 6, 2016

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

One of my most fevourite song !!!
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন (lyrics by Nochiketa)