কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন ?
খুব যত্ন করে দিন... যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য...
যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার ১/৩ ভাগ সহ্য করে যেতে হবে....
দুনিয়াটা তো গোল তাই ঘুরেফিরে তো আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবেই!!!
আপনি নিজেই আত্ম অনুশোচনার কারণে ভিতরে ভিতরে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তো বা যেটা আপনার "so called" ইগোর জন্য ঐ মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না .....!
মনে রাখবেন #মানুষের_দীর্ঘশ্বাস_খুব_খারাপ...
সামনে এগোতে গেলে শিকলের মত পা টেনে ধরে...
ভাল থাকুক প্রতিটা মানুষ ...
ভালবাসার ,ঘৃণার ,কাছের ,দূরের সবাই ভাল থাকুক.... #collected
Tuesday, May 8, 2018
Monday, April 30, 2018
wanna hate you
তোমার সমস্যাটা কি জানো? তুমি জীবনে কখনো ভালোবাসার অভাবটা বুঝতে পারনি। আমি যতদিন তোমার জীবনে আছি, ছিলাম, আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রেখেছি। এক মুহূর্তের জন্য ও তোমাকে ভালোবাসার অভাব বুঝতে দেইনি। তুমি যা চেয়েছও, তার চেয়ে অনেক বেশী তুমি পেয়েছ। চাওয়ার আগেই তুমি সব পেয়ে গেছ। তাই না পাওয়ার মর্ম তুমি কখনোই বুঝবে না। আর আমার মূল্য ও তুমি বুঝবেনা। যে সত্যিকারের ভালোবাসার সন্ধানে মানুষ সারাজীবন অপেক্ষা করে, তার মর্ম তুমি কি বুঝবে? শুধুমাত্র ইদানিং নিজেকে খুব অসহায় লাগে। সারাক্ষন কান্না পায়। আমি শুধু তোমার কাছে একটু respect, একটু priority, একটু সম্মান চেয়েছিলাম। তুমি তো মানুষকে মূল্যায়ন ই করতে জানো না। আমার মূল্য তুমি কি বুঝবে? Really I wanna hate you. I wanna leave you ......................
Thursday, April 19, 2018
!!!
জানিনা, তোমার মনে কি আছে?
কি চাও তুমি?
শুধু একবার নিজেকে জিজ্ঞেস করো, আমাকে এতোটা কাঁদিয়ে কতোটা সুখ তুমি পাও।
আমাকে তুমি এতোটা কাঁদিয়ে, জীবনে কোনও দিন সুখী হতে পারবে কি ?
কোন ও মানুষ যদি একজন অন্যজনকে মাফ না করে, স্বয়ং আল্লাহর ও ক্ষমতা নেই তাকে মাফ করার। আমার জীবনে আর কিই বা বাকি আছে?
কতোটা sacrifice করা সম্ভব একটা মানুষের?
কতোটা ভালবাসলে ভালোবাসা পূর্ণ হয়?
কিভাবে ভালবাসলে তোমার মনে হবে, এর চেয়ে বেশী ভালোবাসা যায়না?
নিজেই নিজের উত্তর খোঁজও!!!
কি চাও তুমি?
শুধু একবার নিজেকে জিজ্ঞেস করো, আমাকে এতোটা কাঁদিয়ে কতোটা সুখ তুমি পাও।
আমাকে তুমি এতোটা কাঁদিয়ে, জীবনে কোনও দিন সুখী হতে পারবে কি ?
কোন ও মানুষ যদি একজন অন্যজনকে মাফ না করে, স্বয়ং আল্লাহর ও ক্ষমতা নেই তাকে মাফ করার। আমার জীবনে আর কিই বা বাকি আছে?
কতোটা sacrifice করা সম্ভব একটা মানুষের?
কতোটা ভালবাসলে ভালোবাসা পূর্ণ হয়?
কিভাবে ভালবাসলে তোমার মনে হবে, এর চেয়ে বেশী ভালোবাসা যায়না?
নিজেই নিজের উত্তর খোঁজও!!!
Wednesday, April 11, 2018
অভিনয়
পৃথিবীতে তারাই সত্যিকারের ভালোবাসা পায়, যারা অভিনয় করতে জানে। ভাবতেই কেমন যেন অসহায় লাগে, তোমার ভালোবাসা আগাগোড়াই অভিনয় আর ফাঁকিবাজি ছিল। মিথ্যে মরীচিকার পিছনে ছুটছি। কবে বুদ্ধি হবে আমার, বলতে পারো কি?
Wednesday, March 14, 2018
আত্মহত্যার দিনলিপি কী আর???
এভাবে নিশ্চয়ই কেউ মানুষ খুন করে না,পুরুষ তো নয়ই।
শুধু মাত্র আমাকেই খুন করার অধিকার রয়েছে তোমার?
জানি হৃদয় শূন্য নয় প্রিয়তার
দুটি চিল,রয়েছে শালিখের ছানার মতো তুলতুলে স্বপ্নও
রয়েছে ভুলের চেয়েও করুণ ফুল
হাতে তুলে খুন হয়ে যাই! বলো।
না চাইলেও তাই
তুমি তোমার তুমি,আমি তাই....
মৃত্যু পাপ নয় বলে মরে যাবো
আত্মহত্যার দিনলিপি কী আর?
Tuesday, February 27, 2018
এত কষ্ট কেন ভালবাসায়!!!
চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় (by ARK )
Friday, February 23, 2018
হারিয়ে গেছে
শীতের ভোরগুলো হারিয়ে গেছে
কুয়াশার চাঁদরে।
ভালোবাসার মিষ্টি সকাল আজ ঢেকে গেছে
ধুলোর রাজপথে।
এসেছিলাম, তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজব বলে,
বৃষ্টি ও নেই! তুমিও নেই !
আমি থাকবো কি নিয়ে বল ???
ঢাকা শহরের ধুলোর আড়ালে,
চাপা পড়ে গেছে সব স্বপ্ন।
চোখের পানির বন্যায় আমি ভেসে যাই।
অপেক্ষার প্রহর গুনি,
কবে আসবে কালবোশেখি।
তুমি যে আমার কালবোশেখি ঝড়,
এলোমেলো করে গুঁড়িয়ে দাও বারবার।
তবুও ভালবেসে যাই শুধু তোমায় । :'(
Subscribe to:
Posts (Atom)