Monday, February 29, 2016

এতিম

পথের ধারে লুটায়ে একটি ফুল,
হয়তো সুপ্ত প্রতিভায় দীপ্যমান
জ্বলজ্বলে দুটি চোখ।
হয়তো একটু ভালোবাসার কাঙ্গাল,
হয়তোবা ক্ষুধা, তৃষ্ণায় কাতর।

ব্যস্ত নগরীতে, ব্যস্ত সবাই
ফিরে দেখার সময় নেই কারো।
তবুও কি আমরা পারিনা,
একটু ভালবাসা ওদের দিতে?
হয়তোবা ওদের মধ্যে লুকিয়ে আছে,
আমাদের ভবিষ্যতের রবীন্দ্রনাথ,
নজরুল, আইনস্টাইন, কুদরত ই খুদা,
জগদীশ চন্দ্র, ফজলুল হক অথবা জয়নুল আবেদিন।
নজরুল তো সেই পথশিশু
আজও যার কবিতায়
আমরা পথ চলার প্রেরণা পাই।
উজ্জীবিত হই নব তারুণ্যে।
আমাদের একটু স্নেহ , ভালবাসা
খুলে দিতে পারে শতাব্দীর
মহান মনিষীর দ্বার।
হয়তো আজকের সে পথশিশু
আগামির পৃথিবীকে দেখাবে নতুন আলোর পথ।।

এক গ্লাস ভালবাসা

এক গ্লাস ভালবাসা____________
আমার কাছে এক সমুদ্র ভালবাসা আছে,
যা তোমায় দেব বলে তুলে রেখেছি।
কিন্তু কত রাত, কত দিন প্রতীক্ষার পর...।।
তুমি এসেছ একটা গ্লাস নিয়ে,
ভালবাসা বিনিময় করতে।
তোমায় কি করে দেব আমি , বল ......?
এক সমুদ্র ভালবাসা কি, একটা গ্লাসে দেওয়া যায় ???
তোমাদের এইটুকুন ভালবাসা।
দেখাতে চাও অনেক বেশি, অনেকখানি ।।
কিন্তু মূর্খ আমি, অল্পতেই খুশি।
একটুখানি ভালবাসাতেই সিক্ত আমার হৃদয়খানি।।
তারপর, তোমার এক গ্লাস ভালবাসা তো শেষ,
তখন তুমি কোথায় পাবে ভালোবাসা?
আর আমার অফুরন্ত ভালোবাসার সমুদ্রের উত্তাল ঢেউ
ডুকরে ডুকরে কেঁদে মরে
দুমড়ে মুচড়ে যায় সীমাহীন ভালবাসায় ভরা হৃদয়।
আর তোমার ভালোবাসার গ্লাস তো খালি,
কি দেবে তখন আমায় ?
দেবে শুধু নির্মমতা আর নিষ্ঠুরতা।।
আমার এক সমুদ্র ভালবাসা,
শুকিয়ে আজ খরা নদী।
হারিয়ে যায় সব স্বপ্ন।
তখন মনে হয়,
ভুল । সবই ছিল ভুল।
আসলেই কি ভুল ছিল ???

ভালবাসা মানে

ভালবাসা মানে,
একটু শান্তির জন্য, জীবনের পুরো স্বস্তি টুকু বিসর্জন দেওয়া !
ভালোবাসা মানে,
প্রতি মুহূর্তে তোমাকে মিস করা।
ভালোবাসা মানে,
হাজারো কষ্টের মাঝে একটুকরো শান্তির পরশ !
ভালোবাসা মানে,
তোমার আমার মান অভিমান।
ভালোবাসা মানে,
আমার রাগ ভাঙ্গাতে তোমার মিষ্টি হাসি।
ভালোবাসা মানে,
কেউ একজন আমাকে মিস করছে ভেবে শান্তি পাওয়া।
ভালোবাসা মা্নে,
তোমার প্রতিটি কাজ ভাললাগা, তবুও সবকিছুতেই তোমাকে বাধা দেওয়া।
ভালোবাসা মানে,
আমার প্রতিটি কাজে তোমার প্রেরনা।
ভালোবাসা মানে,
প্রতিটি মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার আকুলতা।
ভালোবাসা মানে,
তোমার দুঃখটা আমার সাথে ভাগ করে নেওয়া।
ভালোবাসা মানে,
আমার চোখের পানি মুছে দেওয়া।
ভালোবাসা মানে,
শুধুই ভালোবাসা !!!

বৃষ্টি রাজকন্যা


বৃষ্টি রাজকন্যা____

বৃষ্টি নামের রাজকন্যা
আকাশে তার ঘর।
দুঃখ পেলে চোখ দিয়ে তার
জল ঝরে ঝরঝর।
আষাঢ় এবং শ্রাবন এলে
দুঃখ তখন বাড়ে।
চোখের জলে অঝর ধারায়
বৃষ্টি তখন পড়ে।

সম্ভবত class 7 এ পড়ার সময় লেখা। একটু কাঁচা লেখা আরকি।

Sunday, February 28, 2016

সম্রাট হুমায়ুনের লেখা



সম্রাট হুমায়ূন নিজে একজন কবি এবং অনেক বড় একজন সাহিত্য অনুরাগী ছিলেন।

তার লেখা কয়েকটি লাইন........................

আমরা বাস করি সুন্দরের মাঝে
সুন্দরকে ঘিরে থাকে অসুন্দর।
যেমন পুণ্যের চারিদিকে থাকে
পাপের শক্ত খোলস।
ভাগ্যবান সেইজন, যে অসুন্দরের পর্দা ছিঁড়ে সুন্দর দেখে।
পুণ্যের কাছে যার পাপের শক্ত খোলস ভাঙ্গে।।
আমার অসম্ভব ভাললাগা কয়েকটি লাইন। ......।।

ভুলবাবু

কি খুঁজি আমি তোমার মাঝে ?
এতোটুকুন সুখ।।
দিয়েছ কি কভু, সেই না পাওয়া সুখ ?
দিয়েছ কি সেই সুখ নামের শুটকি মাছ ?
যা খুঁজে খুঁজে আমি ক্লান্ত ! শ্রান্ত !! দিকভ্রান্ত !!!

কেন তুমি এমন হলে ?
কেন এভাবে বদলে গেলে ?
বলেছিলে তো দেবে পৃথিবীর সব সুখ,
কিভাবে সব ভুলে গেলে ?
দাওনি তো আমায় একটু ও ভালোবাসা,
তবে কেন বৃথা লোভ দেখালে?
বলেছিলে তো ভালবাসবে অনেক বেশি,
এখন কি করে সব ভুলে গেলে?
ওহ !!! আমার তো মনেই ছিলনা
তুমি যে আমার ভুলবাবু !

ভুল বাবুকে নিয়ে ভুলে যাওয়া কবিতা। ভুল বাবু সবসময় সব ভুলে যায়। তবুও ভুল বাবুই ভালো। 
smile emoticon
মাঝে মাঝে মনে হয়, যদি প্রেম ভালোবাসা না থাকতো, তাহলে মানুষ এতো গান , এতো কবিতা লেখার আইডিয়া কোথায় পেতো ?

পৃথিবীর ৯৫% গান শুধু ভালোবাসা / ভালোবাসার বিরহ নিয়ে লেখা........


আমার কবিতা গুলো কিভাবে কিভাবে যেন ভালোবাসা অথবা বিরহে লেখা হয়। শুধু তোমার জন্য...