Tuesday, May 24, 2016

হাজার কোটি বার মরতে চাই তোমায় ভালবেসে

শুনেছি সমুদ্র অনেক সুন্দর। কিন্তু, পূর্ণিমা রাতের সমুদ্র আরও অনেক অনেক বেশী সুন্দর, অনেক বেশী মোহময়। পূর্ণিমা রাতের সমুদ্র এতো সুন্দর যে, কিছু কিছু সুন্দরপাগল মানুষ পূর্ণিমা রাতে সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। ঠিক তেমনি আমিও তোমায় ভীষণ ভালবাসি। যখন তুমি আমাকে ভালোবাসো, আমারও ইচ্ছে করে, তোমার প্রেম সাগরে ডুবে আত্মহত্যা করতে। আমি হাজার কোটি বার মরতে চাই তোমায় ভালবেসে, বার বার জন্ম নিতে চাই তোমায় ভালবাসবো বলে।

Friday, May 13, 2016

জীবন সঁপেছি তোরই নামে

এলোমেলো ইচ্ছে যত
ভালবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে।( সংগৃহীত) 

Saturday, April 30, 2016

কথামালা


এই কথা, সেই কথা, ওই কথা
কত কথা বলবো বলে,
তোমার জন্য কথার মালা গেঁথে রেখেছি।
সারাদিন কত কথা ভাবি,
কত কথা বলতে ইচ্ছা করে।
কিন্তু, তোমার সময়ই নেই আমার কথা শোনার।
কথামালা টা শুকিয়ে ,
একটি একটি করে ঝরে পড়ছে।
ঠিক যেভাবে শুকনো ফুলের মালা দিয়ে,
ঝরে পড়ে ফুলগুলো। 
জানো তো, 
তুমি আমার পৃথিবী।
তোমাকে ছাড়া, কারো সাথেই কথা বলতে ইচ্ছা করেনা।
আমি বাঁচাল, কিন্তু সেটা শুধু তোমার কাছে।

Tuesday, April 26, 2016

খুব বেশী ভালবাসি যে তোমায়

নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে।
তোমার ইচ্ছার বিরুদ্ধে , তোমাকে ভালবাসছি না তো ?
আমাকে ভালবাসতে তোমাকে বাধ্য করছি না তো ???
কেন এমন হয় ?
এতো ভালোবাসা কিভাবে কর্পূরের মতো উবে যায় ?
সেটা কি আসলেই আদৌ ভালোবাসা ছিল ?
আমার ভালোবাসা তো অপরিবর্তনীয় , কি করবো আমি ?
খুব বেশী ভালবাসি যে তোমায় !!!

Saturday, April 23, 2016

শুধু ই তোমাকে চাই

আমার বাবা, মা, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার ভালোবাসায় আমি সিক্ত। কিন্তু শুধু তোমার একটু ভালোবাসার জন্য, পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি। সব তুচ্ছ মনে হয়, কেন তুমি বোঝ না ??? এতো ভালবাসি ! তবুও তোমার কি চাই ? একটাই তো জীবন, এতো কষ্ট নিয়ে বেঁচে থেকে কি লাভ? যে জীবনে তুমি থাকবে না !!! আমি কিচ্ছু চাইনা। শুধু তোমায় ! শুধু ই তোমাকে চাই।

LOVE YOU

অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু আজ আমার সমস্ত ভাষা থমকে গেছে, অধিক শোকে পাথর, সেই রকম অবস্থা। কিছুই বলতে পারছি না। শুধু বলতে চাই.......।।
Without any reason,
without any condition.
without any need,
without any greed.
without anything, I love you.
You are my heart, soul & everything, every second, every breath, every twinkling I love you.
Believe you or not. Its true as Universe.

Wednesday, April 20, 2016

শহুরে বসন্ত

কে বলে বসন্ত ঋতুরাজ ?
আমি বলি ঋতু দাস।
কে বলে, বাসন্তি পাখির গান ?
আমি শুনি বাসের তীব্র হর্ন।
কে বলে দখিণা হাওয়া?
আমি বলি ধুলোয় ভেসে যাওয়া।
কে বলে পুষ্প কাননে ফুল ?
আমি দেখি বাসন্তি শাড়ির আঁচল।
কে বলে সবুজ পৃথিবী ?
আমি দেখি ইট পাথরের দালানকোঠা ।
সবই আমার নাগরিক জীবনের 
বাসন্তি অভিজ্ঞতা !!