জান রে, জান আমার !!!
আমি জানি না কিভাবে তোমাকে বোঝাবো, তুমি আমার কে । জানিনা, তুমি আমায় কতটা চাও। কেন জানি আমাদের সম্পর্কটা কেউ সহজভাবে নেয় না। সবাই আমাকে খালি উল্টা পাল্টা বুঝায়। সবাই আমাকে খালি বলে, তুমি নাকি আমাকে কোনও দিনও বিয়ে করবে না। খালি time pass করছ । আমি কারো কথায় কান দেই না। আমি তোমাকে বিশ্বাস করি, ভীষণ বিশ্বাস করি। কিন্তু মানুষ যখন উল্টা পাল্টা বলে, খুব কষ্ট হয় আমার। তোমাকে হারানোর কথা এক মুহূর্তের জন্য ও ভাবতে পারি না। মনে হয় কষ্টে আমার বুকটা ফেটে যাবে। আজও ১ জন আমাকে বলেছে। একটু আগে ছাদে গিয়ে অনেকক্ষণ কেঁদেছি। তারপর তোমাকে call দিলাম। সারাদিন কথা হয়নি তোমার সাথে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কাল তোমার Important ১ টা exam. তাই অযথা কান্নাকাটি করে, তোমার মন খারাপ করতে চাইনি। কিন্তু মন যে মানে না। তাই এখানে লিখলাম। জানি, লেবু বেশী চিপলে তিতা হয়ে যায়। এক কথা তোমাকে রোজ বলতে, আমার ও খারাপ লাগে। যখন অন্য মানুষ তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, তখন আর যে পারিনা। তাই বার বার তোমাকে এসব বলি। তোমাকে এতো হারানোর ভয়ে থাকি !!! হয়তো তুমি যখন লেখাটা পড়বে, খুবই সাধারন কথা মনে হবে তোমার কাছে। কিন্তু জানো, আমি এখন অঝোরে কাঁদছি। তুমি যে আমার শেষ অবলম্বন।তোমাকে হারালে, আমি যে নিঃস্ব হয়ে যাবো।
Friday, August 26, 2016
Tuesday, August 23, 2016
শুধু তোকে !!!
শুধু তুই, শুধুই তোকে ঘিরে বাঁচতে চাই।
ভালবাসি, ভালবাসবো শুধুই তোকে।
উজার করে দেব আমার পুরো পৃথিবী শুধুই তোকে,
আমার পৃথিবীর আকাশ, বাতাস, গাছ, ফুল- পাখি,
সবকিছুতে মিশে আছিস শুধুই তুই।
আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে,
অক্সিজেনের মতো মিশে আছিস শুধুই তুই।
নিকষ কালো আঁধারে,
তুই আমার এক টুকরো চাঁদ।
আমার আকাশের তারায় তারায় লিখেছি যে,
শুধুই তোর নাম।
তোর ভালোবাসায় সিক্ত হয়ে,
মরতে চাই তোর বুকে মাথা রেখে,
শুধুই তোকে ভালোবেসে।।
Saturday, July 23, 2016
কতটা ভালবাসি তোমায়
নিষ্প্রাণ চোখদুটো দিয়ে শুধু অশ্রু ই ঝরত। কখনো ভাবতেই পারিনি অশ্রু ঝরানো ছাড়াও চোখের অন্য কোনও কাজ থাকতে পারে।
আজ নিষ্প্রাণ চোখে প্রান ফিরে এসেছে। চোখ পেয়েছে নতুন ভাষা। দেখতে শিখেছে রঙিন পৃথিবী, দেখতে শিখেছে সপ্ন।
চোখ আজ তোমায় নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখে। মন আজ আকাশ ছুতে চায়।খুশিগুলো ছড়িয়ে দিতে ইচ্ছে করে পুরো পৃথিবীকে। জানিয়ে দিতে ইচ্ছে করে পুরো পৃথিবীকে.................. কতটা ভালবাসি তোমায় !!!
Tuesday, July 19, 2016
ভয় !!!
যখন তোমাকে পাওয়ার সম্ভাবনা বেঁড়ে গিয়েছে, তখন হারানোর ভয়টা আরও বেশী বেঁড়ে গেছে। রোজ রাতে হাবিজাবি স্বপ্ন দেখি। সর্বদা তোমাকে হারানোর ভয়ে ভীত থাকি। মনে হয় এই বুঝি, তোমাকে হারালাম। আসলে তোমাকে হারাতে হারাতে যখন সত্যিই পেলাম, তবুও সর্বদা ভয়ে থাকি। আবার যদি হারাই,সহ্য করতে পারবো তো ? আবার মনে হয়, আমার আজীবন কপাল পোড়া। এতো সুখ সইবে তো আমার কপালে ?
স্বপ্ন !!!
"ছেলেটা কথা দিয়েছিলো বিয়ের পর অফিস থেকে আসার সময় প্রতিদিন মেয়েটার জন্য সাদা ফুলের মালা নিয়ে আসবে ... সাদা ফুল মেয়েটার খুব প্রিয় !! মেয়েটা বলেছিলো, সে আর কখনো চুল ছোট করবে না ... লম্বা চুলে খোপা করবে ... সেই খোপাতে অফিস ফেরত ছেলেটা যখন ফুলের মালা গুঁজে দিবে, মেয়েটা খুব ব্যস্ততার ভান করে রান্না ঘরে যেতে যেতে বলবেঃ
"অ্যাই !! ছাড়ো তো ... চুলায় তরকারি পুড়ে যাচ্ছে !!"
তরকারির পোড়া গন্ধ আর বেলি ফুলের ঘ্রাণ যখন মিলেমিশে একাকার হয়ে যাবে ঘরটা জুড়ে, ছেলেটা আর মেয়েটা তখন শক্ত করে একজন আরেক জন কে ধরে রাখবে !! মেয়েটা ঠিক করে রেখেছিলো তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হলে তার নাম কি রাখবে আর ছেলে হলে নাম রাখবে ফারাবি,,, ... কাগজে লিখে রেখেছিলো, সপ্তাহের কোন দিন কেমশারি টানাবে আর কে মশারি গুজবে !!
বসন্তের কোন এক বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে শক্ত করে হাতটা ধরে তারা ঠিক করেছিলো, জোছনা রাতে তাদের বিয়ে হবে ... চোখ বুজে ছেলেটা ভাবতোঃ বিয়ের রাতে জানালা দিয়ে চাঁদের আলো যখন মুখে এসে পড়বে, লাল টুকটুকে শাড়িতে মেয়েটাকে তখন পরীর মত লাগবে !!
... ... ...
জোছনা রাতেই মেয়েটার বিয়ে হয়েছিলো ... "৫ ফুট ১০ ইঞ্চি, নিজের বাড়ি আছে, অমুক ভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, হ্যান্ডসাম, অমুক কোম্পানির সিইও, হাই ফাই ফ্যামিলি" - নামক কয়েকটা শব্দের সাথে মেয়েটার বিয়ে হয়েছিলো ... বাবা-মা এর পছন্দ !!
মেয়েটা এখন বেঁচে আছে ... হয়তো ভালোই আছে ... শুধু তরকারি রান্নার সময় যখন কলিং বেল বেজে ওঠে, নিজের অজান্তেই কেঁপে ওঠে মেয়েটা ... লম্বা চুলে খোপা করার সময় তার হাত কাঁপতে থাকে শুধু ... রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ দেখলে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে কেন জানি ... বেলি ফুল তার সহ্য হয় না এখন ... একদমই সহ্য হয় না !!
ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে
- কেউ জানে না ... হয়তো ভালোই আছে... শুধু বসন্তের বিকেলে তার বুকের ভেতরটায় খুব যন্ত্রণা হয় ... শুধু জোছনা রাতে তার চোখে অমাবস্যা থাকে ... ঘোর অমাবস্যা থাকে !! "সব তোর ভালোর জন্যই" - কথাটাকে বিশ্বাস করে বাবা-মা এর কথায় রাজি
হয়ে গিয়েছিলো মেয়েটা ... সব ভালো সবসময় সহ্য হয় না ... তথাকথিত "ভালো" এর জন্য অসহ্য কষ্ট বুকে পুষে বেঁচে থাকাটা
অসম্ভব না ... মানুষ ঠিকই বেঁচে থাকে ...মরে যায় শুধু স্বপ্নগুলো !!"
,,
,,
,,
তবুও মানুষ ভালবাসে।।।।।।।।।।
(Collected)
প্লিজ ! আমাদের স্বপ্নগুলো মরতে দিও না।

Thursday, July 14, 2016
শুধু জানি
পৃথিবীর প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের ভালবাসাও আলাদা আলাদা। সবাই কিন্তু ভালবাসতে পারে না। কিছু কিছু মানুষ প্রচণ্ড ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায়। তারা সব অবস্থায় , সবসময় একই রকম ভালবাসতে পারে। হাজারো ঝড়ে, তাদের ভালোবাসা অপরিবর্তিত থাকে। জানিনা, আমি সেই দলের কেউ কিনা ? শুধু জানি তোমায় প্রচণ্ড ভালবাসি !!!
যাবে কি সঙ্গে আমার ???
আমায় নিয়ে একটু সমুদ্রের পাড়ে যাবে ? আর একটু ঝর্ণা ! প্লিজ !!! খুব ইচ্ছে করছে, শুধু তোমার সাথে যাবো। ছোট্ট জীবনে, ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলো তো পূরণ করা যায়, তাই না ??? আমি কখনো সমুদ্র , ঝর্ণা কিচ্ছু দেখিনি। আবার তোমাকে ছাড়া যে আমার সবকিছু অসম্পূর্ণ । তাই অন্য কারো সাথে গেলে হবে না। শুধু তোমারই সঙ্গে যাবো।
প্লিইইইইইইইইইইইইইইইইজ !!!
Subscribe to:
Posts (Atom)