Wednesday, March 29, 2017

ভেবো না আমি নেই !

ভেবো না আমি নেই,
আমি আছি ঐ বৃষ্টির ফোঁটায়
যবে বৃষ্টি তোমায় ছুঁয়ে দেবে,
ভেবে নিও___
সে তো বৃষ্টি কন্যার পরশ।
ভেবো না আমি নেই,
আমি আছি রংধনুর রঙয়ের ছটায়;
যবে রংধনু রং ছড়াবে,
ভেবে নিও____
সাত রঙয়ের রঙ্গিন শাড়ির আঁচল বিছিয়ে আমি দাড়িয়ে।
ভেবো না আমি নেই,
আমি আছি ভোরের শিশিরে;
ভেবে নিও___
আমি তো ছিলাম ভোরের শিশিরের মত ক্ষণিকের অতিথি।
ভেবো না আমি নেই,
আমি আছি পূর্ণিমা নিশিতে।
যবে পূর্ণিমার চাঁদ জোস্না ছড়াবে,
ভেবে নিও___
জোস্নার আলো হয়ে, 
আমি আছি তোমায় জড়িয়ে।
ভেবো না আমি নেই,
আমি আছি তারা জ্বলা রাতের আকাশে।
যবে মিটিমিটি তারা জ্বলবে আকাশে,
ভেবে নিও____
ছোট্ট একটি অনুজ্জ্বল মিটিমিটি তারায় আমি আছি।
ভেবো না আমি নেই,
আমি আছি বসন্তের হিমেল বাতাসে।
যবে বসন্তের মাতাল হাওয়া বইবে,
ভেবে নিও___
আমি আছি সে মিষ্টি বাতাসে।
ভেবো না আমি নেই,
আমি আছি তোমার বাহুডোরে;
আমি আজও আছি তোমারই ভালবাসায়। 



Friday, March 24, 2017

Im nothing

বুঝতেই পারিনি, তোমাকে হারানোর ভয়ে নিজের অজান্তেই কবে যেন পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলেছি !!!

Wednesday, March 8, 2017

নিঃস্ব আমি!!!

সময়টা বিশ্রী রকম খারাপ যাচ্ছে। কেন খারাপ যাচ্ছে ? কি খারাপ যাচ্ছে? সেটা কাউকে বুঝানো সম্ভব না। তোমাকেও ঠিক খুলে বলতে পারছি না। অসহ্য মানসিক যন্ত্রণা। মনে হচ্ছে আর নিতে পারছি না। এইটুকু বয়সে কম সমস্যা তো দেখলাম না । তবুও আমার একটা ভরসা শুধু তুমি। পুরো পৃথিবী উলট পালট হয়ে যাক, যত বড় সমস্যাই হোক না কেন, তুমিই আমার একমাত্র অবলম্বন। তোমার কথা ভাবলেই সব কষ্ট মুহূর্তেই ভুলে যাই। আমি বললাম , তোমাকে আর জ্বালাতে চাই না। আসলে চারিদিকে এতো সমস্যা, মাথা খারাপ অবস্থা। ভেবেছিলাম, একজন আমার পাশে আছে। তুমি শুধু একবার জিজ্ঞেস করতে......কি হয়েছে আমার ? শুধু একবার বলতে পারতে......" যত সমস্যাই হোক না কেন, আমি তোমার পাশে আছি", "আমাকে ছেড়ে যেওনা"।। কিছুই বলনি তুমি। হয়তো আমার উপর রেগে গিয়েছ অথবা এটাই তুমি চেয়েছিলে। যেন কোন ও ভাবে আমিই তোমাকে ছেড়ে চলে যাই। হয়তোবা হাফ ছেড়ে বেঁচে গেছ। জানিনা। কোন ও দিন একটা সান্তনা পর্যন্ত তোমার কাছ থেকে পাইনি। কখনোই তোমার উপর বিন্দুমাত্র ভরসা করতে ও পারি না। শুধু শুধু মিথ্যে মরীচিকার পিছনে ছুটছি। কিচ্ছু নেই আমার। কেউ নেই আমার। কখনো ছিল ও না। সব ই ভুল।

Saturday, January 14, 2017

স্বার্থপর !!!

স্বার্থপর আর হৃদয়হীনতার জন্য তোমাকে জাদুঘর অথবা চিড়িয়াখানায় রাখা উচিত। শুধু নিজের কথাই ভাবলে।

Friday, January 13, 2017

তোমাকে... মনে পড়বে

শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনিই কাঁটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে... মনে পড়বে
যখনিই জ্যোস্না হাসে
তোমাকে... মনে পড়বে
যখনিই আকাশ ভেঙ্গেবর্ষা কাঁদে... ।।

Friday, December 30, 2016

বিদায় ২০১৬ !!!

শেষ হয়ে যাচ্ছে আমাদের ভালোবাসার আরেকটি বছর। যেদিন তুমি বলেছিলে, " ভালোবাসো আমায়", সেদিন থেকে আজ ৫ বছর পার হয়ে ৬ তম বছরে চলছি আমরা। ২০১৬ আমার কাছে বিশেষ একটি বছর। কারণ, ২০১৬ তে একবার ও তুমি আমার সাথে Break up  করনি। ২০১২ সাল থেকে ২০১৫, প্রতি বছর একবার Break up না করলে তোমার শান্তি নাই। এখন মনে হয় আমরা Matured  হয়ে গেছি। তাই আর আগের  মতো ঝগড়া হয় না। Thank you so much for making my life beautiful. I am nothing without you. I wanna love you till my death. Please, always be mine. Don't leave me !!!

Friday, December 16, 2016

বাঁচতে চাই তোমাকে ঘিরে

যবে থেকে তোমায় বেসেছি ভালো,
তবে থেকে আমার বেঁচে থাকার অবলম্বন শুধু তুই। 
আমার আকাশ
আমার বাতাস।
আমার নদীজল, আমার পৃথিবী,
আমার নিঃশ্বাস,
আমার বিশ্বাস,
শুধুই যে তুই।
আমি তোমাতে থাকি, তোমাতে হারাই,
তোমার মাঝে,
নিজেকে খুঁজে বেড়াই।
বেঁচে আছি আজ তোমারই তরে,
আরও বাঁচতে চাই তোমাকে ঘিরে।
আমার জীবন,
আমার মরণ
সঁপে দিলাম তোমারই তরে।