Saturday, January 13, 2018

তুমি রবে নীরবে, হৃদয়ে মম!!

তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।

মম জীবন যৌবন, 
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।

তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।

জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।

জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।

মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,

তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।

তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥

Sunday, December 10, 2017

ভালোবাসা খুঁজি

সমস্ত ধরা দুয়ার খুলে রেখেছে আমার জন্য,
আমি চেয়ে আছি শুধু তোমার পানে।
তোমার মাঝে সেই ভালোবাসা আজও খুঁজি,
তোমার চোখের গভীর সমুদ্রের অতলে ঝিনুকের মধ্যে,
মুক্তোর মত সেই ছোট্ট অমূল্য ভালোবাসা খুঁজি।
তোমার মনের গহীন বনে লুকিয়ে থাকা সাপের মনি'র মত,
অমূল্য সাত রাজার ধন সেই ভালোবাসা খুঁজি।
তোমার ভালোবাসাহীন শুষ্ক মরুভূমির মত হৃদয়ে,
একফোঁটা পানির মত ভালোবাসা খুঁজি।
তোমার বরফজমা শুভ্র হিমালয়ের মত,
বিশাল হৃদয়ে একটু ভালবাসার উষ্ণতা খুঁজি।
জানিনা, আদৌ পাবো কিনা সেই ভালোবাসা।
আমিতো অনুসন্ধানী পথিক,
সারাজীবন খুঁজবো সেই ভালোবাসা
থাকবো শুধু তোমারই প্রতীক্ষায়।।

Sunday, July 9, 2017

আমি যে শুধু তোমারই......

একমুঠো শিশির দিলাম,
স্নান করে নিও।
এক আকাশ ভালবাসা,
নীল চাদরে জড়িয়ে নিও।
এক পৃথিবী সবুজ রং,
জামায় মেখে নিও।
এক হিমালয় তুষারশুভ্র,
হৃদয়ে মেখে নিও। 
এক সমুদ্র চোখের জল,
আমায় দিয়ে দিও।

আমার সাগরের বেলাভূমির
সবকয়টি বালুকণায় লিখেছি যে,
শুধু তোমারই নাম।
ভালোবাসো আর নাইবা বাসও,
তুমিই আমার শেষ হৃদ স্পন্দন।
তোমার তরেই বাঁচি আমি,
তোমার তরেই মরি।
জীবন খাতার প্রতিটি পাতায়
লিখে রেখেছি ,
আমি যে শুধু তোমারই।।

Okekkha lyrics

একমুঠো চাঁদের অপেক্ষাতে
কালো ঘরের চারপাশ
কিছু আকাশ প্রহরী হয়ে আসে
জানালাতে বারবার
দরজাতে হিমেল বাতাস যেন
কড়া নেড়ে যাচ্ছে
বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে
আমার ঘরের সব ঘন-কালো
আজ বন্ধ এই মন
যেন আঁধারী ভুবন
ঘরের ভেতর ঘর তুলে রেখে
ও হো!!!!
ও হো!!!!
ও হো!!!!
শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে...
ও হো!!!!
জড়িয়ে শুয়ে থাকে শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে...
কালো চাদর
কিছু আশা কবিতা
বইয়ের পাতায় চাওয়া পাওয়ার তন্ময়
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
কেঁদে কেঁদে যাচ্ছে যতো স্মৃতি সম্বল
ঘরের ভেতর ঘর তুলে রেখে
তবু সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে যেন
আঁধারী ভুবন
এদিক সেদিক সব এলোমেলো
শুধু অপেক্ষায় আজ বন্ধ এই মন
ও হো!!!!
কিছু আশা কবিতা বইয়ের পাতায়
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
কেঁদে কেঁদে যাচ্ছে ঘরের ভেতর
ঘর তুলে রেখে যেন আঁধারী ভুবন
শুধু অপেক্ষায় শুধু অপেক্ষায় শুধু অপেক্ষায়
ও হো!!!!
ও হো!!!!
ও হো!!!!
কবে জোছনা আসবে...
ও হো!!!!
কবে জোছনা আসবে... x

Wednesday, July 5, 2017

আমিও ভেবেছিলাম

"সবাই চলে যাবে ...একজনই পারবে না  
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছাড়বে না"।
 আমি জীবনে এমন কাউকে চেয়েছিলাম, যে শত বিপদে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু, তুমি আমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, আমার সাথে থাকতেই চাও না। আমার সমস্ত স্বত্বা জুড়ে শুধু তুমি, আর আমি তোমার কোথাও নেই। আমাকে নিয়ে তোমার কোন স্বপ্ন ও নেই। বলতে পারো, কেন বার বার আমি শুধু ভূল করি? কেন ভুল মানুষকেই বার বার ভালোবাসি? আমিতো জীবনে কখনো কারো ক্ষতি চাইনি। আমার জীবনটা এমন কেন হল? আমি কী শুধু কষ্টই পেয়ে যাবো সারাটি জীবন? কী লাভ এভাবে বেঁচে থাকার? 

Thursday, May 25, 2017

আমিতো কবেই মরে গেছি !

যেদিন কতগুলো চোখ আমাকে, 
ধর্ষণ করেছিল নগ্ন লালসায়। 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন মেয়ে বলে অবজ্ঞা করেছিল নিজ বাপ মায়, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন বিয়ের মেয়ে দেখার নামে, 
আমায় দেখত পণ্যের দামে, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন কালো, কুৎসিত বলে অবজ্ঞা করেছিল, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন যৌতুকের দায়ে আমি নির্যাতিত হয়েছিলাম, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন ভালোবাসার মিথ্যা ছলনায়, 
আমার দেহটাকে ভোগ করে ছুড়ে ফেলে দিয়েছি্ল, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন এসিডে ঝলসে দিয়েছিল আমার সুন্দর মুখখানা, 
আমিতো সেদিনই মরে গেছি! 
দশ মাস পেটে ধরে, যে সন্তানকে লালন করেছি পরম মমতায়, 
সে সন্তান যখন বৃদ্ধ বয়সে ছুড়ে ফেলে বৃদ্ধাশ্রমে আমিতো সেদিনই মরে গেছি!!!

Wednesday, April 5, 2017

পুনর্জন্ম

কেমন জানি মনে হচ্ছে, এখন আমার পুনর্জন্ম হল। একবারের জন্য ও বাঁচতে ইচ্ছে করছিল না। কি যে ভয়ংকর যন্ত্রণার মধ্যে কেটেছে গত দুইটা রাত। বারবার মনে হচ্ছিল, মৃত্যু এর চেয়ে অনেক কম যন্ত্রণাদায়ক।