Friday, May 25, 2018

ফুল

আজ শাহবাগ থেকে আসার সময় সারি সারি ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতো সুন্দর সুন্দর ফুলের তোড়া দেখে, খুব ফুল কিনতে ইচ্ছে হচ্ছিল। হঠাৎ মনে হল, নিজের জন্য কেউ ফুল কেনে? তারপর ই মনে হল ফুল দেয়ার মত আমার কে আছে। সর্বপ্রথম তোমার কথা মনে হল। তোমার জন্য কিনতে ইচ্ছে হল। তারপর মনে হল, আমি কার জন্য ফুল কিনবো? তার কাছে কি ফুলের আদৌ কোন মূল্য আছে? যে আমার মত নিস্পাপ ফুলকে পায়ের নীচে পিষে ডলে ফেলতে পারে, যার কাছে আমার কোন অস্তিত্ব ই নেই। যে আমাকে মানুষ ই ভাবে না, তার জন্য ফুল কিনবো? বুক ভেঙ্গে কান্না এলো। সমস্ত পৃথিবীটা পায়ের নীচে নড়ে উঠলো।  জানোয়ার সৃষ্টি করা হয়েছে, জানোয়ার হিসেবে। তাই তারা জানয়ারের মত আচরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষরূপী জানোয়ারগুলো বড় ভয়ংকর ! বড় কুৎসিত!!! আর তুমিও তাই।   Wanna Hate you !

Tuesday, May 15, 2018

ভালো থেকো!

 আমি তোমার জীবনে থাকলে , তুমি হয়তো ভালো থাকবে না তাই তো আমার সাথে থাকতে চাও না।  আর তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না। কিন্তু আমার ভালো থাকার জন্য, তোমার উপর জোর করে তোমার সাথে থাকাটা স্বার্থপরের মত হয়ে যাবে। তুমি নিজের ভালোর জন্য আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু আমিতো তোমার মত স্বার্থপর নই। তাই তোমাকে কোন রকম জোর করছি না। শুধু তোমার অপেক্ষায় থাকবো। তোমাকেই ভালবাসবো। আমি মৃত্যু পর্যন্ত তোমার জন্য আছি। আমি জানি, তোমার মত বিবেকহীন, স্বার্থপরের কখনোই বোধোদয় হবে না। আর মূল্য বোঝার ক্ষমতা ও তোমার নেই। দোয়া করি, মহান আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। ভালো থাকো তুমি।

Tuesday, May 8, 2018

মানুষের_দীর্ঘশ্বাস_খুব_খারাপ... (collected post)

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন ?
খুব যত্ন করে দিন... যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য...
যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার ১/৩ ভাগ সহ্য করে যেতে হবে....
দুনিয়াটা তো গোল তাই ঘুরেফিরে তো আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবেই!!!
আপনি নিজেই আত্ম অনুশোচনার কারণে ভিতরে ভিতরে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তো বা যেটা আপনার "so called" ইগোর জন্য ঐ মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না .....!
মনে রাখবেন #মানুষের_দীর্ঘশ্বাস_খুব_খারাপ...
সামনে এগোতে গেলে শিকলের মত পা টেনে ধরে...
ভাল থাকুক প্রতিটা মানুষ ...
ভালবাসার ,ঘৃণার ,কাছের ,দূরের সবাই ভাল থাকুক.... #collected

Monday, April 30, 2018

wanna hate you

তোমার সমস্যাটা কি জানো? তুমি জীবনে কখনো ভালোবাসার অভাবটা বুঝতে পারনি। আমি যতদিন তোমার জীবনে আছি, ছিলাম, আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রেখেছি। এক মুহূর্তের জন্য ও তোমাকে ভালোবাসার অভাব বুঝতে দেইনি। তুমি যা চেয়েছও, তার চেয়ে অনেক বেশী তুমি পেয়েছ। চাওয়ার আগেই তুমি সব পেয়ে গেছ। তাই না পাওয়ার মর্ম তুমি কখনোই বুঝবে না। আর আমার মূল্য ও তুমি বুঝবেনা। যে সত্যিকারের ভালোবাসার সন্ধানে মানুষ সারাজীবন অপেক্ষা করে, তার মর্ম তুমি কি বুঝবে? শুধুমাত্র ইদানিং নিজেকে খুব অসহায় লাগে। সারাক্ষন কান্না পায়। আমি শুধু তোমার কাছে একটু respect, একটু priority, একটু সম্মান চেয়েছিলাম। তুমি তো মানুষকে মূল্যায়ন ই করতে জানো না। আমার মূল্য তুমি কি বুঝবে? Really I wanna hate you. I wanna leave you ......................

Thursday, April 19, 2018

!!!

জানিনা, তোমার মনে কি আছে?
কি চাও তুমি?
শুধু একবার নিজেকে জিজ্ঞেস করো, আমাকে এতোটা কাঁদিয়ে কতোটা সুখ তুমি পাও।
 আমাকে তুমি এতোটা কাঁদিয়ে, জীবনে কোনও দিন সুখী হতে পারবে কি ?
কোন ও মানুষ যদি একজন অন্যজনকে মাফ না করে, স্বয়ং আল্লাহর ও ক্ষমতা নেই তাকে মাফ করার। আমার জীবনে আর কিই বা বাকি আছে?
কতোটা sacrifice করা সম্ভব একটা মানুষের?
কতোটা ভালবাসলে ভালোবাসা পূর্ণ হয়?
কিভাবে ভালবাসলে তোমার মনে হবে, এর চেয়ে বেশী ভালোবাসা যায়না?
নিজেই নিজের উত্তর খোঁজও!!!

Wednesday, April 11, 2018

অভিনয়

পৃথিবীতে তারাই সত্যিকারের ভালোবাসা পায়, যারা অভিনয় করতে জানে। ভাবতেই কেমন যেন অসহায় লাগে, তোমার ভালোবাসা আগাগোড়াই অভিনয় আর ফাঁকিবাজি ছিল। মিথ্যে মরীচিকার পিছনে ছুটছি। কবে বুদ্ধি হবে আমার, বলতে পারো কি?

Wednesday, March 14, 2018

আত্মহত্যার দিনলিপি কী আর???

এভাবে নিশ্চয়ই কেউ মানুষ খুন করে না,পুরুষ তো নয়ই।
শুধু মাত্র আমাকেই খুন করার অধিকার রয়েছে তোমার?
জানি হৃদয় শূন্য নয় প্রিয়তার
দুটি চিল,রয়েছে শালিখের ছানার মতো তুলতুলে স্বপ্নও
রয়েছে ভুলের চেয়েও করুণ ফুল
হাতে তুলে খুন হয়ে যাই! বলো।
না চাইলেও তাই
তুমি তোমার তুমি,আমি তাই....
মৃত্যু পাপ নয় বলে মরে যাবো
আত্মহত্যার দিনলিপি কী আর?